১১/০২/২০২৬, ৩:০৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ রাজৈর উপজেলার বাজিতপুরের মাচ্চর গ্রামের মোস্তফা শেখের ছেলে।

বুধবার দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ একই এলাকার জাবেদ শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানায়, দুপুরে নিজঘরে কাজ করছিলেন ইলেকট্টিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে জবাই করে কুপিয়ে হত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সজিবকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে, হত্যাকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

নিহতের আত্মীয় মীর জামাল সরদার জানিয়েছে, কি কারনে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটা সম্পর্কে অবগত নন তারা। তবে, হত্যা কান্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তিনি।

জাহিদের মামা মোয়াজ্জেম মাতুব্বর বলেন, ‘ঘরে কাজ করা অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ভাগ্নে জাহিদকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ইলেকট্টিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক সজিব শেখ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটকে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরের তিন আসনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছে প্রার্থীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন