মেহেরপুর–২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোঃ আমজাদ হোসেনের উদ্যোগে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলটি পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন।
দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, বিএনপি নেতা উপাধ্যক্ষ নাসির উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, বিএনপি নেতা ইয়ামিন আলী বাবলু, আব্দুল গনি, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আব্দুল গাফফার, আবুল কালাম আজাদ, যুবদল নেতা সুজন, যুবদল নেতা আহসানুল হক সুমনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত নেত্রীর রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন : মেহেরপুরের দুই আসনে বিএনপি-জামায়াতসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


