খাগরাছড়িতে জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ আবুল কালাম(৪৫) কে আটক করেছে সদর থানা পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার রাত ২ টার দিকে সদর থানা পুলিশের যৌথ অভিযানে কুমিল্লাটিলা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতাকে আটক করে।
আটককৃত মোহাম্মদ আবুল কালাম খাগড়াছড়ি পৌরসভার ২ নং ওয়ার্ড কুমিল্লাটিলা এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে কুমিল্লাটিলা এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই নেতাকে আটক করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
তার বিরুদ্ধে খাগড়াছড়ি থানা সহ বিভিন্ন থানায় মোট ৮টি মামলা আছে।
পড়ুন-দেশনেত্রীর আত্মার শান্তি কামনায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতে মুখর হাতিয়া


