২৬/০২/২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৬:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ শহরে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানাধীন নাগবাড়ি এলাকায় ভোরে রায়হান খান (প্রায় ২৫ বছর) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রায়হান চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার মৃত বিল্লাল খানের ছেলে এবং তিনি তাঁতিপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রায়হান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পড়ুন- বছরের প্রথম দিনেই বই পেলো কুড়িগ্রামের শিক্ষার্থীরা

দেখুন- ইতিহাস দেখলো বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন