কর্মঘণ্টায় বিচারকদের ফেসবুক ব্যবহার না করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ফেসবুক ব্যবহারের প্রমাণ পেলে সেদিনই চাকরিতে শেষ দিন হবে জানান তিনি। সম্প্রতি দেশের সব জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে দেয়া অভিভাষণে প্রধান বিচারপতি এ কঠোর হুঁশিয়ারি দেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি আদালতের পরিবেশ, দ্রুততম সময়ে মামলায় আদেশ ও রায় প্রদান করা, সততা বজায় রাখা, বহিরাগতদের কোর্টে প্রবেশ নিষিদ্ধে বিচারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন বলে জানা যায়।
জুবায়ের রহমান চৌধুরী বলেন, ‘আদালতের কর্মঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার কোনো সুযোগ নেই। যদি কোনো বিচারক কর্মঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন এবং তার প্রমাণ পাওয়া যায় তাহলে সেদিনই হবে তার বিচারিক জীবনের শেষ দিন।’
পড়ুন: খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত
আর/


