পিরোজপুরের পাড়েরহাট রোড এলাকায় অবস্থিত সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ এর নতুন কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকল সদস্যদের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নূর উদ্দিন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিয়াজ মোর্শেদ–কে। এছাড়া সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও শিক্ষিত সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ মোট ১১ জন সদস্য। কমিটির সদস্যদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা ও ঠিকানা উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয়। প্রত্যেক সদস্য নিজ নিজ দায়িত্ব গ্রহণের বিষয়ে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এমিনেন্ট বয়েজ একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে পিরোজপুরে সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছে।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, এমিনেন্ট বয়েজকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ জানান, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করে একটি মানবিক সমাজ গড়ে তোলার চেষ্টা থাকবে।
পড়ুন- ঝকঝকে নতুন বই হাতে আনন্দে মেতেছে সিরাজগঞ্জের শিক্ষার্থীরা
দেখুন- দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও খালেদা জিয়া ছিলেন শক্তিশালী অবস্থানে


