বিজ্ঞাপন

রেমিট্যান্সে নতুন মাইলফলক, এক বছরে ৩২ বিলিয়ন ডলার

দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইছে। সদ্য বিদায়ী ২০২৫ সালে প্রবাসী আয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক বছরে প্রবাসীরা ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ আহরণের রেকর্ড।

বিজ্ঞাপন

বৈশ্বিক নানা সংকটের মধ্যেও প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে।

এর আগের বছর ২০২৪ সালে রেমিট্যান্স এসেছিল ২৬ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে রেমিট্যান্সের পরিমাণ বেড়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার বা প্রায় ১৮ শতাংশ। শুধু বছরজুড়েই নয়, গত বছরের শেষ মাস ডিসেম্বরেও রেমিট্যান্স প্রবাহ ছিল বেশ শক্তিশালী। ওই মাসে প্রবাসীরা দেশে ৩২৩ কোটি ডলার পাঠিয়েছেন। একক মাস হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২৫ সালের মার্চে ইতিহাসের সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।

এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গত বছরের মে মাসে—সে সময় এসেছিল ২৯৭ কোটি ডলার। তবে এবার বিজয়ের মাস ডিসেম্বর (২০২৫) সেই রেকর্ড ভেঙে নতুন করে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

সদ্য-সমাপ্ত ডিসেম্বর মাসে দেশে এসেছে মোট ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। এটি আগের মাস নভেম্বরের তুলনায় প্রায় ৩৪ কোটি ডলার বেশি। পাশাপাশি গত বছরের ডিসেম্বরের ২৬৪ কোটি ডলারের তুলনায় এবার এসেছে ৫৯ কোটি ডলার বেশি। উল্লেখ্য, নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার।

ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যায়, ডিসেম্বর ২০২৫-এ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সর্বোচ্চ ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৯০ হাজার ডলার।

চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্র তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানায়, জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

এর আগে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ওই অর্থবছরের একক মাসের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

পড়ুন : ডিসেম্বরের ২৮ দিনে দেশে এসেছে ২৯৩ কোটি ডলার রেমিট্যান্স

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন