বিজ্ঞাপন

রাজধানীতে ঊর্ধ্বমুখী সবজি-মুরগির দাম

বছরের প্রথম শুক্রবারেই রাজধানীর বাজারে কিছুটা চড়া সবজির দাম। একই সঙ্গে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির বাজারও।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) সকালে হয়েছে রাজধানীর কারওয়ান বাজারের বেচাকেনা। পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কম থাকলেও শীতকালীন সবজির দাম তুলনামূলকভাবে ঊর্ধ্বমুখী।

বিক্রেতারা জানান, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ঠিকমতো আসছে না। তাই কিছুটা দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি টমেটোর দাম ১০০ টাকা, শিম ৮০ টাকা, করলা ৬০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, পটোল ১০০ টাকা, গাজর ৬০ টাকা, বরবটি ১০০ টাকা ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এছাড়া প্রতি পিস ফুলকপি ২৫-৩০ টাকা ও বাঁধা কপি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা দামের এই ঊর্ধ্বমুখিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। একজন ক্রেতা বলেন, ভরা মৌসুমে শীতকালীন সবজির দাম এত বাড়ার কোনো কারণ নেই। ব্যবসায়ীরা বাজারে কারসাজি করছেন।

বাজারে কাঁচা মরিচের দামও বেড়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। পাইকারিতে যা ৭০-৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।

পড়ুন: খালেদা জিয়ার সমাধিতে জাইমা রহমানসহ পরিবারের সদস্যদের শ্রদ্ধা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন