২৭/০২/২০২৬, ৩:৪২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদক ব্যবসায়ীদের হামলায় মাথা ফাটল পুলিশ কনস্টেবলের

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে তাদের সঙ্গবদ্ধ হামলায় মো: আলী উজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলা হাবাসপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লেগেছে বলে জানিয়েছে পুলিশ। আহত পুলিশ কনস্টেবল আলী উজ্জামান কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে কর্মরত আছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার(৩ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহম্মদ জাহেদুর রহমান এই তথ্য নিশি্চত করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক(এএসআই) মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে মাওলা হাবাসপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। মাদক বহনের সময় স্থানীয় মাদক ব্যবসায়ী পলাশসহ তার সহযোগীদের ধরতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ কনস্টেবল আলী উজ্জামান মাথায় আঘাত করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) একরামুল হক বলেন,ওই পুলিশ সদস্য মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। তিনি শঙ্কামুক্ত রয়েছেন। জানতে চাইলে ওসি মুহম্মদ জাহেদুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিকেলে সার্বিক তথ্য জানানো হবে।

পড়ুন- জয়পুরহাটে এবি পার্টিসহ ৭জনের মনোনয়ন বাতিল, ৭টি বৈধ

দেখুন- দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে: হামিদুর রহমান আজাদ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন