নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ১৬টি মনোনয়নপত্র বাতিল এবং ৪টি মনোনয়নপত্রের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির জানান, মোট ৫৬ জন প্রার্থী ৫৭টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাতিলের প্রধান কারণ ছিল ভোটার তথ্যের ত্রুটি, হলফনামায় অসম্পূর্ণ/ভ্রান্ত তথ্য, ঋণ খেলাপি, গ্যাস ও হোল্ডিং ট্যাক্স বকেয়া এবং দলীয় মনোনয়নের ঘাটতি।
আসনভিত্তিক চিত্র:
▪️ নারায়ণগঞ্জ–১: বৈধ ৬, অবৈধ ২
▪️ নারায়ণগঞ্জ–২: বৈধ ৩, অবৈধ ৪, স্থগিত ৩
▪️ নারায়ণগঞ্জ–৩: বৈধ ১০, অবৈধ ১
▪️ নারায়ণগঞ্জ–৪: অবৈধ ৫, স্থগিত ১
▪️ নারায়ণগঞ্জ–৫: বৈধ ৮, অবৈধ ৪
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন: জাতীয় সমাজসেবা দিবসে ত্রিশালে শোভাযাত্রা
দেখুন: আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি বাংলাদেশ-ভারতের |
ইম/


