০১/০৩/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
22.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুর-৩ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন


শনিবার (৩ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান পলাশ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।


অন্যদিকে একই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জামায়াতে ইসলামি বাংলাদেশের রফিকুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আজিজুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।


মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন- দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

দেখুন- ‘আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন