বিজ্ঞাপন

অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২: রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৯৮

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শেরেবাংলা নগর, মিরপুর, যাত্রাবাড়ী, দারুস সালাম ও রূপনগর থানা পুলিশ। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ৫০ জন, মিরপুর মডেল থানা ১১ জন, যাত্রাবাড়ী থানা ১২ জন, দারুস সালাম থানা ১৪ জন ও রূপনগর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে।

শেরেবাংলা নগর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) শেরেবাংলা নগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. দেলোয়ার হোসেন (৩৮), মো. শাহজাহান (৩২), মো. জাহিদ হাসান হৃদয় (২৫), শরিফুল ইসলাম নিলয় (১৯), অপূর্ব ইসলাম (২২), বুলবুল আহামেদ (২৬), মো. শাহেদ ভুইয়া (২০), মো. মান্না হোসেন (২৫), দীপক হাজরা (২৬), ইয়াসিন আরাফাত অর্ণব (২৫), সৈয়দ আহম্মেদ শুভ (২৬), মো. আশরাফ উদ্দিন (৩০), মো. শাহজালাল (২৮), মো. শাহীন (২১), মো. নাঈম (২১), ইমতিয়াজ আহমেদ হৃদয় (২১), মো. রমজান (১৯), সাইদুর রহমান (১৯), মো. সাব্বির হোসেন (২৪), মো. মঈন হোসেন রাজন (২২), মো. তরিকুল ইসলাম রিফাত (১৯), মো. হানিফ মিয়া (২৫), মো. রিফাত হোসেন (২৩), মো. তরিকুল ইসলাম (২৪), মো. শাহদাৎ হোসেন রাব্বী (৩২), মো. অনিক হোসেন (২৭), মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. শিপন (২৩), মো. সোহানুল হক (২৪), মো. তারেক আজিজ (২৮), মো. সাব্বির হোসেন বিজয় (২২), এসএম মতিউর রহমান (৪৮), মো. হারিজ (২৮), মো. এজাজ হোসেন সিয়াম (২৪), মো. উনায়েস ইমরান (২৪), মো. মনির আক্তার (২৫), মো. রাজন শেখ (৩১), মো. আবু সাদিক রাকিব (২৯), মো. মজিবুর রহমান (৩২), মো. সালাহ উদ্দিন ব্যাপারী (৪০), মো. শাহিন (২৬), মো. আমিনুল ইসলাম নাঈম (২৫), মো. মামুন ব্যাপারী (২৪), মো. আব্দুল্লাহ সবুজ (৩১), মো. রাকিবুল হাসান রাকিব (২৩), মো. জজ মিয়া (২৮), মো. আক্তারুজ্জামান (২৪), মো. আলামিন ইসলাম (২৩), মো. রাসেল (৩০) ও মো. নুরুল ইসলাম (৫৩)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৫০০ গ্রাম গাঁজা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— মো. হাবিব (২০), মো. নুর আলম মুন্সি (২৪), মো. পারভেজ আহাম্মেদ (৩৩), মো. আক্তার হোসেন (৩৪), মো. সাঈদ (২০), মো. দুলাল (২৭), তাসনিম আহম্মেদ (২৫), আলমাস হক (১৯), মো. ইব্রাহিম (২৭), মো. রাসেল (২৮) ও মো. আলী হোসেন (৪০)।

এছাড়া, যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে তিনটি চাকু ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— তৌহিদ (২৩), মো. জুয়েল (২৫), মো. পলাশ (২০), মো. আরিফ হোসেন (২০), মো. সোহেল (২৫), মো. সোহান (২৩), মো. রনি (৩৫), মো. আলমগীর হোসেন (১৯), মো. জানে আলম হোসেন ওরফে আশিক (২৫), রনি ইসলাম বর্ষণ (২০), বাপ্পী (২৫) ও হোসেন মো. মহসীন (৫২)।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি) দারুস সালাম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করে।

গ্রেপ্তাকৃতরা হলো—মো. ইকরাম (২৬), মো. শাহ আলম (৩৫), মো. রাজু শেখ (৫০), মো. খোকন মিয়া (৩৫), মো. রবিন (২০), মো. রোমান (২৪), মো. জসিম (২৪), মো. ইব্রাহীম খলিল (২২), মো. সজল (২০), শ্রী অজয় ঘোষ (২৮), মো. নাজমুল (২২), মো. মুন্না (২৫), মো. সবুজ মিয়া (২৫) ও মো. হৃদয় (২১)।

রূপনগর থানা সূত্রে জানা যায়, আজ শনিবার (৩ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারককৃতরা হলো- মো. রাব্বী হাসান (২৫), মো. ফজলে রাব্বী (২৫), মো. জিহাদ (২৪), মো. রাসেল (২১), মো. আকবর (২২), মো. শাকিল (১৯), মো. রুবেল (৩২), মো. রুবেল মাতবর (২৮), মো. শান্ত (১৮), মো. সিয়াম (২১) ও মো. রাহাদ (২০)।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সন্ত্রাসী ও অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন