১০/০২/২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ায় রুহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

৩ জানুয়ারি শনিবার বিকালে রূপগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে ভুলতা স্কুল এন্ড কলেজে মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহবায়ক দেওয়ান সালাউদ্দিন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমিজউদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানসহ যুবদল নেতাকর্মীরা।

এ সময় সভাপতির বক্তব্যে যুবদল নেতা শফিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাবহ দিন পার করছি। তাঁর রুহের মাগফেরাত কামনা করে ১০টি কুরআন খতম, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

পড়ুন- জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি, স্বর্ণসহ ৬ লাখ টাকা লুট

দেখুন- মেহেরপুরে বিকাশের দোকানে ডাকাতির অভিযোগ, অতঃপর…

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন