মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতার জন্য মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপএ জমা দেন, সেগুলো শনিবার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই করা হয়। প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র বাছাই শেষে কাগজপত্রে ত্রুটি মনোনয়ন পত্রের সাথে ১% সমর্থকের সমর্থনের প্রমাণ দাখিল ও আয়কর রশিদ না থাকার কারনে জেলা রিটার্নিং কর্মকর্তা মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন। তবে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
বাছাইয়ে যাদের মনোনয়ন বাতিল হলো- মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী, মৌলভীবাজার-৩ আসনে (সদর-রাজনগর) স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মো: ইলিয়াস, মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) জালাল উদ্দিন জিপু ও স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতী।
যাদের মনোনয়ন ধৈধ ঘোষণা হলো – মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ি) খেলাফত মজলিসের প্রার্থী লুকমান আহমদ,স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, গণঅধিকার পরিষ প্রার্থী মোহাম্মদ আব্দুর নূর, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজউদ্দিন, গণফ্রন্টের প্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার-২ আসনে (কুলাউড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মো: শওকতুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো: সায়েদ আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো: ফজলুল হক খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির প্রার্থী মো: আবদুল মালিক, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খাঁন এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
মৌলভীবাজার-৩ আসনে (সদর-রাজনগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী নাসের রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো: আব্দুল মান্নান, খেলাফত মজলিস প্রার্থী আহমদ বিলাল, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি প্রার্থী জহরলাল দত্ত এর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।
মৌলভীবাজার-৪ আসনে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয় বাংলাদেশ জামাতে ইসলাম প্রার্থী মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো: মহসিন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী শেখ নূরে আলম হামিদী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ প্রার্থী মো: আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী প্রীতম দাশ ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জরিফ হোসেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানান, মৌলভীবাজারের চারটি আসনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে ৩১ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় বাতিল হয়েছে আর বাকি ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে প্রতিক বরাদ্ধের দিন আগামী ২১ ডিসেম্বর।
পড়ুন- ভোলায় ছাত্রদল নেতার হত্যার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
দেখুন- হাসনাত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডা নিয়ে যা বললেন রিটার্নিং কর্মকর্তা


