সারাদেশের মতো সিরাজগঞ্জেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন আসনে মোট ৩২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এবার সিরাজগঞ্জ জেলায় মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল ও উত্তোলন করেন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় মনোনয়নপত্রে ত্রুটি, তথ্যগত অসংগতি ও আইনগত কারণ দেখিয়ে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। এদিকে নির্বাচন কমিশন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আপিল ও প্রার্থীতা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যাচাই-বাছাইসহ সব কার্যক্রম আইন অনুযায়ী পরিচালনা করা হচ্ছে।
পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


