০২/০৩/২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৭:১২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে অবৈধ ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

ন্যায় ও শততার জয় হোক”- স্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অসৎ কর্মকর্তার অবৈধ সার ডিলারশিপ বন্ধ হোক। আওয়ামীলীগের ক্যাডার মাসুদ মন্ডলকে টাকার বিনিময়ে ডিলারশিপ দেয়া বন্ধ করুন! ক্ষমতার অপব্যবহার বন্ধ হোক। দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি স্লোগানে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে গোয়ালন্দ উপজেলা কৃষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সার কেলেংকারি, অবৈধ ডিলারশিপ বাতিল, দুর্নীতি বন্ধ, কৃষক রক্ষা ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে প্রায় শতাধিক কৃষক এ মানববন্ধনে অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উজানচর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মৃধা বলেন, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছু মন্ডলের ছেলে বাজার দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করে কৃষকদের হয়রানি করে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকা সত্ত্বেও সে কিভাবে সারের ডিলারশিপ পাই সে বিষয়ে উজানচরবাসী জানতে চাই। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে সে জাতীয় পার্টির এক নেতার জায়গা দখল করে দোকান তোলে। তার নামে বিভিন্ন অভিযোগ থাকার পরেও অবৈধভাবে ডিলারশিপ নিয়ে কিভাবে সে ব্যবসা করে আমরা সে বিষয়ে জানতে চাই।

উজানচর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান খান ফেলু বলেন,আওয়ামীলীগের সময় উজানচরে যেসকল নেতা ডিলারশিপ পেয়েছে তারা এককভাবে ১ হাজার টাকার বস্তা ১ হাজার ৬শত টাকায় বিক্রি করেছে। আমরা মাসুদ মন্ডলের পাশাপাশি অন্যান্য সব আওয়ামী লীগ নেতাদের ডিলারশিপ বাতিল চাই।

পড়ুন: দুই মন্ত্রণালয় ও বিবিএস প্রশাসন অ্যাকাডেমিতে ৩ সচিব নিয়োগ

দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন