সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালি ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি (বরিশাল বিভাগ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আহমদ সোহেল মঞ্জুর সুমন, সভাপতি, ভান্ডারিয়া উপজেলা বিএনপি এবং সাবেক সহ-সভাপতি, পিরোজপুর জেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান তালুকদার, সহ-সভাপতি, তেলিখালি ইউনিয়ন বিএনপি।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার এক আপসহীন প্রতীক। কারানির্যাতন, নির্যাতন ও দমন-পীড়নের মধ্যেও তিনি কখনো আপস করেননি। তাঁর নেতৃত্ব ও ত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিল শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটির আয়োজন করে ৩নং তেলিখালি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ, ভান্ডারিয়া, পিরোজপুর।
পড়ুন : পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


