২৪/০২/২০২৬, ১৯:৪০ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৯:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা কলেজ শিবিরের সভাপতি মোস্তাকিম, সেক্রেটারি সাইমুন

২০২৬ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাকিম আহমেদ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন সাইমুন ইসলাম সানি।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারী) দুপুর ৩টায় ঢাকা কলেজ শাখার সাংগঠনিক অফিসে সদস্যদের নিয়ে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

সভাপতি নির্বাচন উপলক্ষে ২০২৬ সেশনের জন্য আয়োজিত সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাকিম আহমেদকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।

এর আগে নবনির্বাচিত সভাপতি মোস্তাকিম আহমেদ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। অপরদিকে, মনোনীত সেক্রেটারি সাইমুন ইসলাম সানি এর আগে কলেজ শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোস্তাকিম আহমেদ ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী। সাইমুন ইসলাম সানি ইংরেজি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পড়ুন- পিরোজপুরে ভিডিপি দিবস পালিত

দেখুন- রায়ের বাজারে কান্নার রোল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন