25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২৩:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হ্যন্ডট্রলির চাপায় নেত্রকোনায় শিশু নিহত

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হ্যান্ডট্রলির চাপায় মো. তাফসির নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌরশহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাফসির পৌরশহরের নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইদুর রহমান পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা। বেশ কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস শুরু করেন। দুই বছর আগে নওহাল এলাকায় জায়গা কিনেন তিনি। সম্প্রতি এতে পাকা ভবন তৈরি শুরু করেন। আজ (সোমবার) ঘরের কাজের জন্য হ্যান্ডট্রলি দিয়ে ইট নিয়ে আসছিলেন সাইদুর। এসময় তার সাথেই ছিলো ছোট্ট তাফসির। ইটভর্তি হ্যান্ডট্রলি পিছু হাঁটছিলো সে। একপর্যায়ে উল্টোদিকে এসে তাফসিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তাফসির।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, দুর্ঘটনার সময় শিশুটির বাবা সাইদুর রহমান পাশেই ছিলেন। তিনি নিজেদের জন্য ইট নিয়ে আসছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- সুন্দরবনে যৌথ অভিযানে জিম্মি পর্যটক উদ্ধার, ডাকাত সহযোগীসহ আটক ৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন