১১/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার একক সংঘ ক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে সোয়েটার ও জ্যাকেটসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করেন। পরে দুপুরে একই দিনে আরও দুই শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এভাবে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মোট চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেসসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি নিজে একটি দরিদ্র পরিবারের সন্তান। দুঃস্থ ও অসহায় মানুষের কষ্ট দেখলে আমার অন্তর কেঁদে ওঠে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী সব সময় গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আজ এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকালে দুই শতাধিক মানুষকে শীতবস্ত্র এবং দুপুরে আরও দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই তীব্র সময়ে রাজনৈতিক নেতাদের এমন সহযোগিতা দুঃস্থ মানুষের জন্য অনেক বড় সহায়তা হয়ে দাঁড়ায়।

পড়ুন- সুনামগঞ্জে ভোটারদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন