বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব বলেছেন, ‘খালেদা জিয়ার জানাজায় হওয়া জনসমুদ্র প্রমাণ করে তিনি শুধু বিএনপি’র নয় এদেশের ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন। খালেদা জিয়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তিনি যে আপসহীন ভূমিকা নিয়েছিলেন তাতে বিএনপি গণমানুষের দল হিসেবে পরিণত করে।’
ব্রাহ্মণবাড়িয়ায় সাতদিন ব্যাপি শোক কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার বিকেলে পৌর মুক্তমঞ্চে এ কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে শোক বইতে গণস্বাক্ষর নেওয়া হয়।
এ আয়োজনে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন বক্তব্য রাখেন। পরে মোনাজাত অনুষ্ঠিত হয়।
পড়ুন: নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ
দেখুন: ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে
ইম/


