১১/০২/২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনা সীমান্ত থেকে বিজিবি কর্তৃক বিদেশী মদ জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ৬০ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

জব্দকৃত ভারতের তৈরি মদের মধ্যে রয়েছে- ২৪ বোতল ‘এসি ব্ল্যাক’, ৩৫ বোতল ‘রয়্যাল স্ট্যাগ ও এক বোতল ম্যাকডুয়েলস্‌’ ব্র্যান্ডের মদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬৩ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে, দুর্গাপুর সদর ইউনিয়নের উত্তর বারমারী নামক এলাকা থেকে টহল দলটি ভারতের তৈরি মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয় বলে জানান বিজিবি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

পড়ুন- ফেনীর দাগনভূঞায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে মধ্যরাতে অভিযান, ট্রাক্টর জব্দ

দেখুন- মাদুরোর পর এবার খামেনিকে তুলে আনবে ট্রাম্প? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন