বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বালির ট্রাক ও মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালির ট্রাক ও মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আলমসাধুর চালক জহুরুল ইসলাম।

বিজ্ঞাপন

মঙ্গলবার ( ৬ জানুয়ারি ) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল মাছবাহী আলমসাধুটি। মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয়।

জানা গেছে, আলমসাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগান মাঠ এলাকা থেকে মাছ নিয়ে আসছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক জহুরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

পড়ুন- খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে দূর্গম ৪ গ্রামে সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী

দেখুন- নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ঘোষণা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন