নেত্রকোনার মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চুরি সহ বিভিন্ন অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরশহরের গরুহাট্টা এলাকার মো. দুলাল মিয়া (২৫), দক্ষিণ দৌলতপুরের মো. সোলাইমান (২৫), কুলপতাক গ্রামের প্রতাব চন্দ্র সরকার (৩৫), ছানা রঞ্জন সরকার (৩৭), মান্দারবাড়ী গ্রামের মো. আমিনুল ইসলাম(২৪), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের হৃদয় মিয়া (২৮) ও ধনপুর গ্রামের রাকিব মিয়া (২১)।
তাদের মধ্যে দুলাল মিয়াকে এক লিটার দেশীয় মদ ও সোলাইমানকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। হৃদয় মিয়া ও রাকিব মিয়াকে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া বাকি তিনজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয় পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে গ্রেফতারকৃতদের জেলা আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩০০ অসহায় পরিবারের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ


