নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অসহায় নারী আরজান বিবি মানবেতর জীবনযাপন করছিলেন। একসময় সবকিছু থাকলেও কয়েক দিন আগে রাতের আধাঁরে তার বসতঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
বিজ্ঞাপন
এতে পুড়ে যায় থাকার একমাত্র আশ্রয়। খবর পেয়ে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় অসহায় এই নারীর পাশে দাঁড়ান স্থানীয় নেতাকর্মীরা। তাদের সার্বিক সহযোগিতায় আরজান বিবির জন্য নতুন করে একটি বসতঘর নির্মাণ করে দেওয়া হয়।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত আরজান বিবি বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া করেন।
স্থানীয়রা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক রাজনীতির পরিচয়।
পড়ুন: এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি
আর/


