বিজ্ঞাপন

নতুন পে-স্কেল নিয়ে আজ আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে নবম জাতীয় পে-স্কেল। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পূর্ণাঙ্গ এক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় বেতন কমিশনের এ সভা থেকে নতুন পে-স্কেল নিয়ে আসতে পারে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকেই গ্রেড সংখ্যা ও বেতন কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে কমিশন।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে। তবে কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন বৈঠকে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব আলোচনায় আসতে পারে। এ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে ভিন্নমত রয়েছে।


কমিশনের একাংশের সদস্যদের মত হলো, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে যৌক্তিক হারে বেতন-ভাতা বৃদ্ধি করা উচিত। অন্যদিকে কমিশনের আরেকটি অংশের মতে, গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টিতে নামিয়ে আনা প্রয়োজন, যাতে বেতন কাঠামো আরও সহজ ও বাস্তবসম্মত হয়।

পড়ুন: এলপি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমালো সরকার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন