লক্ষ্মীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল করেছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার শাকচর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ প্রধান আলোচকের বক্তব্য রাখেন।
শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনীতি, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। দেশের সংকটময় সময়গুলোতে তার নেতৃত্ব ছিল সংগ্রামী ও সাহসী। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সদর থানার যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পিএনপির আহবায়ক আহসান উল্লাহ তুহিন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ হোসেন সদস্য আলামিন হৃদয় হোসেন শামসুল আলম সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

