বিজ্ঞাপন

আ.লীগের কিছু সন্ত্রাসীর জামিন হয়েছে, এর দায় বিচারপতিদের: আইন উপদেষ্টা

আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হওয়ার দায় সংশ্লিষ্ট বিচারপতিদের বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রধান বিচারপতির দায়িত্ব ছিল তাঁদের অপসারণ করা। আওয়ামী লীগের শাসনামলে প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করেছি, এখন কেন তাঁকে নিয়ে কথা বলা হচ্ছে না—সে প্রশ্নও তোলেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

আসামিদের হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ঘটনায় তাঁকে দায়ী করা হচ্ছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিল হলে তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক কি তখন আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? বিচারপতি শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি আইনমন্ত্রী দায়ী ছিলেন? তাহলে এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেওয়া হচ্ছে? যেসব বিষয়ে আইনমন্ত্রীর কোনো সম্পর্ক নেই, সেসব ক্ষেত্রে তাঁর কিছু করারও নেই।

আইন উপদেষ্টাকে দোষারোপ করার পেছনে দুটি কারণ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, প্রথমত এতে ভিউ বাড়ে, ব্যবসা ভালো হয়, মনিটাইজেশন হয়—আসিফ নজরুল নামে গালি দিলে কিছু টাকা আসে। দ্বিতীয়ত, এর পেছনে একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা কাজ করছে। আমাকে দুর্বল করতে পারলে সেই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হবে।

পড়ুন: ‘১২ জানুয়ারির মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যার চূড়ান্ত ঘোষণা’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন