২৭/০২/২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডের হবিবুর রহমান প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম খান ঝলক, সদস্য সচিব সালেহ আহমেদ শাফী ইথেনসহ জেলা প্রমুখ।

এসময় নেতাকর্মীরা বলেন, মোসাব্বির হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

পড়ুন- গভীর রাতে কৃষকের শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দেখুন- তাহলে কী তেলের জন্যই এমন লঙ্কাকাণ্ড ঘটালেন ট্রাম্প! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন