১৭/০২/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৭/০২/২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে বাজার ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা

পিরোজপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাজার ব্যবসায়ীদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে জেলা ব্যবসায়ী সমিতির আয়োজনে শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের মতামত শোনেন। এ সময় তিনি নির্বাচিত হলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন আর রশিদ এবং সাধারণ সম্পাদক আহসানুল কবির।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি মেহেদী হাসান, পরিচালক মো. আরিফুল হকসহ কাঁচা বাজার, মাছ বাজার ও মাংস বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস শেখ। সভা সঞ্চালনা করেন জেলা ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপন।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন