শরীয়তপুরের ডামুড্যায় কৃষিজমি কেটে ঘের তৈরির অপরাধে ৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১২ জানুয়ারী রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাসির উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান পরিচালনা করে।
এসময়, পশ্চিম আদাসন, চর শিধলকুড়া ও বেতমোড়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সোহেল রানা (৪০), সাগর (২৫),ইব্রাহিম (২২), সাখাওয়াত (১৯)।
অবৈধ মাটিকাটার অপরাধ আমলে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: নাসির উদ্দিন, মোঃ সোহেল রানা (৪০) কে ০১ (এক) মাস, সাগর (২৫) কে ০২ (দুই) মাস, ইব্রাহিম (২২) কে ০২(দুই) মাস ও সাখাওয়াত (১৯) কে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পড়ুন : শরীয়তপুরে বিএনপি প্রার্থীর পক্ষে আঃলীগ নেতার দৌড়ঝাঁপ, যুবদল নেতার ক্ষোভ


