১০/০২/২০২৬, ১৪:১৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৪:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যমুনার দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শনে জামালপুরের পুলিশ সুপার

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে অবস্থিত ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

সোমবার দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার দুর্গম ও অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, “ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ পিপিএম, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।

পরিদর্শনের একপর্যায়ে পুলিশ সুপার মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

এদিকে পুলিশ সুপারের সরেজমিন পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, চরাঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে পুলিশের আগাম প্রস্তুতি ও তদারকির ফলে ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ডামুড্যায় কৃষিজমি কেটে ঘের তৈরির অপরাধে ৪ জনকে কারাদন্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন