০২/০৩/২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরের শিবচরে ডাকাতির লুন্ঠিত ৪৬২টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ডাকাতির ঘটনায় লুন্ঠিত ৪৬২ পিস খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত সিলিন্ডারগুলোর বাজারমূল্য ১৩ লাখ টাকা।
বুধবার(১৪ জানুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের।
পুলিশ ও সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৮ জানুয়ারী রাত ১টা ৩০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে একটি ট্রাকযোগে ৪৬২ পিস খালি এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করে যাচ্ছিলেন ট্রাকচালক আসলাম খান ও তার হেল্পার রিফাত। পথিমধ্যে মাদারীপুর জেলার শিবচর থানাধীন দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকায় ঢাকা–ভাঙ্গাগামী এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ও সূর্যনগর ব্রিজের মধ্যবর্তী স্থানে ৭ থেকে ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল একটি পিকআপ গাড়ি দিয়ে ট্রাকটির গতিরোধ করে।
এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে ট্রাকচালক ও হেল্পারকে কুপিয়ে মারাত্মক আহত করে এবং জোরপূর্বক তাদের নিজেদের গাড়িতে তুলে নেয়। পরে ডাকাতদল ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে মোবাইল ফোনসহ ৪৬২ পিস এলপিজি সিলিন্ডার ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হক-এর নির্দেশনায় শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সূত্রের সহায়তায় তদন্ত শুরু করে।তদন্তের একপর্যায়ে ডাকাত দলের সদস্য আতিকে ঢাকার আশুলিয়া গোকুলনগর এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। তথ্য প্রযুক্তির সহতায় তাকে গ্রেপ্তার করার জন্য সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিক পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার বাসার তালা ভেঙে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া ৪৬২ পিস খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০ পিস সিলিন্ডার দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়, যা জব্দ করা হয়েছে।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের জানিয়েছে, ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদারীপুর জেলা পুলিশ ডাকাতি, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি

দেখুন: এবারের নির্বাচন ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন: হাসনাত আবদুল্লাহ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন