নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতিকী অনশন কর্মসূচি পালন করেছে রংপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।
আজ সকালে রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এক দফা দাবি আদায়য়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের রংপুর বিভাগীয় জেলার মুখ্য সমন্বয়ক মাসুদ পারভেজ, সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা তাদের দাবিটি ন্যায্য বলে উপস্থাপন করেন। তারা বলেন, রাজনৈতিক সরকার বিগত দিনগুলোতে তাদের দাবি মেনে নেয়নি বরং নানাভাবে নির্যাতন করেছে। যেহেতু বৈষম্য মুক্ত অন্তর্বর্তীকালীন সরকার পে – স্কেল কমিশন গঠন করেছে নবম পে স্কেল দেয়ার জন্য তাই তারা চান এই অন্তর্বর্তীকালীন সরকারই এটি বাস্তবায়নের ঘোষণা দিবেন এবং নির্বাচিত সরকার এসে সেটি বাস্তবায়ন করবেন এমনটাই প্রত্যাশা তাদের। তাই অতি দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ করে ও ১লা জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবি জানান তারা।
পাশাপাশি দাবি আদায় না হলে পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।
পড়ুন- মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়ক প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে
দেখুন- তারেক রহমানের কাছে বিভিন্ন দাবি উত্থাপন করলেন নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা


