আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশের আটটি বিভাগের জন্য আলাদা আলাদা গান তৈরি করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেট বিভাগের জন্য নির্মিত গান রিলিজ করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে মুক্তি পায় সিলেট বিভাগের গানটি।
এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ঢাকা বিভাগের গানটি মুক্তি পায়। এই গানের গায়ক স্টোইক ব্লিস খ্যাত কাজী। গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
শুক্রবার সিলেট ভিবাগের গানটি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শেয়ার দিয়ে ক্যাপশনে সিলেটি ভাষায় লিখেছেন-
আও গড়ি আমরার বাংলাদেশ, হ্যাঁ সিল মারি চাইলে ফরিবর্তন রে
আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন ও গণভোটে দেশের চাবি বুঝে নেবে এই দেশের জনগণ।
আগামী সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে দেশের আটটি বিভাগের জন্য আটটি গান তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজকে রিলিজ হলো সিলেট বিভাগের জন্য নির্মিত গান।
তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা আগামী বছরের ২২ জানুয়ারি শুরু হবে এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি বা নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ভোট। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।
পড়ুন : গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা


