বিজ্ঞাপন

বিটিএসের অ্যালবামের নাম ঘোষণা

আরিরাং দক্ষিণ কোরিয়ার শত বছরের পুরোনো একটি লোকগান। প্রজন্মের পর প্রজন্ম ধরে গানটি কোরিয়ানদের মুখে মুখে ফিরছে। কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় লোকগানের নাম থেকেই অ্যালবামের নাম আরিরাং রেখেছে বিটিএস। গতকাল বৃহস্পতিবার অ্যালবামের নাম ঘোষণা করেছে গ্রুপটি। প্রায় চার বছর বিরতির পর ২০ মার্চ পূর্ণাঙ্গ অ্যালবামটি নিয়ে ফিরছেন আরএম, জাংকুকরা।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানিয়েছে, অ্যালবামে নিজেদের শেকড়কে তুলে ধরেছে বিটিএস। পাশাপাশি হৃদয়ের আকুলতা ও ভালোবাসায় সুর বুনেছেন শিল্পীরা।

‘আরি’ শব্দের অর্থ সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। ‘আরিরাং’ গানটির সঙ্গে কোরিয়ানদের আবেগ জড়িয়ে আছে। গানটির উৎপত্তি কবে, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে প্রায় এক শ বছর ধরে গানটি কোরিয়ায় ব্যাপক জনপ্রিয়।

ধানখেতে কাজ করার সময়, প্রতিবাদে, পারিবারিক সমাবেশে কিংবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে—সবখানেই আরিরাং গাওয়া হয়েছে।

বিগ হিট মিউজিক জানিয়েছে, বিটিএসের আরিরাং অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। ২০২৫ সালের শেষ ভাগে অ্যালবামের রেকর্ডিং হয়েছে।

এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম প্রুফ প্রকাশ করেছিলেন আরএম, জিমিনরা। ২০২০ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ম্যাপ অব দ্য সোল: সেভেন প্রকাশ করেছিল বিটিএস।

পড়ুন- ১০০ কোটির ক্লাবে তামান্নার ‘আজ কি রাত’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন