২৬/০২/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

যশোরে পালিত হলো পৃথিবী ও কলা বিপ্লব দিবস

যশোরের যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পৃথিবী ও কলা বিপ্লব দিবস। শুক্রবার ১৬ জানুয়ারি সামাজিক সচেতন সংস্থার আয়োজনে মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ঈদগা মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বিজ্ঞাপন

এই সুন্দর পৃথিবীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ে কেক কেটে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে পৃথিবী ও কলা বিপ্লব দিবসের আবিষ্কারক ও নিউজিল্যান্ডের নাগরিক মাইকেল তরুণের বার্তা পাঠ করা হয়। বার্তায় তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের যে সুন্দর পৃথিবী উপহার দিয়েছেন, তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং প্রকৃতি, মানুষ ও জীবজগতের প্রতি দায়িত্বশীল হতে হবে। হিংসা পরিহার করে শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম একটি হিংসামুক্ত ও বাসযোগ্য পৃথিবী পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এম আর মাসুদ। বিশেষ অতিথি ছিলেন সামাজিক সচেতন সংস্থার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন এবং নির্বাহী সদস্য কাজী সায়েম, রায়হান হোসেন, আওয়াল হোসেন, রহমান সোহান, টনি হোসেন, আসাদুর রহমান আসাদ, ডা. কামাল হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।

সামাজিক ও সংবাদমাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় আর্ট মাদার অ্যান্ড আর্থ ফাউন্ডেশনের পক্ষ থেকে সাংবাদিক এম আর মাসুদ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের সদস্য উপ-পরিদর্শক মফিজুল ইসলাম পিপিএমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, মানবিকতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন সমাজে সচেতনতা ও ইতিবাচক পরিবর্তন আনবে। অনুষ্ঠানে গাছি, কৃষক, সমাজকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন- দিনাজপুরে জেলা দলিল লেখক সমিতির সম্মেলন ও কমিটি গঠন সম্পন্ন

দেখুন- বেগম খালেদা জিয়ার নাগরিক সভায় যা বললেন মাহফুজ আনাম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন