নওগাঁয় দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ ইসলামিয়া চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারে এই কম্বল বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী’র সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদুল হক, মৌসুমীর এ্যাডভাইজার হোসেন শহীদ ইকবাল, নির্বাহী পরিচালক এরফান আলী, কর্মসূচি সমন্বয়কারী আব্দুর রউফ পাভেল, চক্ষু হাসপাতালের ম্যানেজার সাখওয়াত হোসেনসহ অন্যন্যরা।


