২৬/০২/২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার ৮ জনই শ্রমিক!

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনির শিকার হওয়া ৮ জন ব্যক্তি সবাই ইউনাইটেড প্লাস্টিক কারখানার নিয়মিত শ্রমিক বলে নিশ্চিত হওয়া গেছে। তারা কোনোভাবেই ডাকাতি বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র।

বিজ্ঞাপন


ঘটনাটি ঘটে গত রাতে বস্তল এলাকায়। স্থানীয় কিছু লোকজন ভুল বোঝাবুঝির কারণে ওই শ্রমিকদের ডাকাত সন্দেহে আটক করে মারধর করে।

পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
ইউনাইটেড প্লাস্টিক কারখানা কর্তৃপক্ষ জানায়, গণপিটুনির শিকার হওয়া সকলেই তাদের কারখানার কর্মরত শ্রমিক।
স্থানীয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে শ্রমিকদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুরো ঘটনাটি একটি ভুল ধারণা ও গুজবের ফল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পড়ুন- নওগাঁয় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন