২০/০২/২০২৬, ১২:০২ অপরাহ্ণ
28 C
Dhaka
২০/০২/২০২৬, ১২:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে ৪৫টি আবেদন মঞ্জুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির অষ্টম দিনে ৪৫টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে শনিবারের (১৭ জানুয়ারি) আপিল শুনানিতে ৯টি আপিল আবেদন প্রত্যাহারের পাশাপাশি ১৯টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

এদিন সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অষ্টম দিনের আপিল শুনানি শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ে মোট ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়।

শুনানিতে ৪৫টি আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন মঞ্জুর হয়। অন্যদিকে অষ্টম দিনের আপিল শুনানিতে কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন নামঞ্জুর হয়।

এছাড়াও শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। পাশাপাশি শনিবারের আপিল শুনানিতে কমিশন ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রেখেছে।

ইসি সূত্র জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এদিন সকাল ১০টা থেকে নবম দিনের এই আপিল শুনানি শুরু হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে শুধু শেষ দিনেই (৯ জানুয়ারি) ১৭৬টি আপিল জমা পড়ে। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।

এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাইয়ের শেষ দিনে ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নির্বাচন-গণভোট নিয়ে ৮ গান, সিলেট বিভাগেরটা রিলিজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন