খালি থাকা ৪৭টি আসনে আগামী দু’এক দিনের মধ্যেই প্রার্থী চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইসলামী আন্দোলন জোটে যোগ না দেওয়ায় যে ৪৭টি আসন ফাঁকা রয়েছে, সেগুলোতে খুব শিগগিরই ১০ দলীয় জোটের প্রার্থিতা চূড়ান্ত করা হবে। পাশাপাশি ১০ দলের সমন্বিত নির্বাচনি ইশতেহার প্রণয়নের বিষয়েও আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী ২২ জানুয়ারি ঢাকা থেকে ১০ দলের নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে। ফেব্রুয়ারির ১০ তারিখের মধ্যেই প্রচার-প্রচারণা শেষ হবে।
পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায়
আর/


