২৬/০২/২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সোনারগাঁয়ে ‘মনসা দেবি’ গুজব! সাপ দেখতে উৎসুক জনতার ভিড়

ভোর থেকেই সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেলাব বুরুন্ডি গ্রামে এক অস্বাভাবিক দৃশ্য। একটি সাপকে ঘিরে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন উৎসুক জনতা।

বিজ্ঞাপন

স্থানীয়দের একটি অংশ দাবি করছেন—এটি নাকি মনসা দেবী, মানুষের কল্যাণে এসেছেন। সেই বিশ্বাস থেকেই কেউ কেউ সাপকে দুধ খাওয়ানোর চেষ্টাও করছেন।

প্রতিদিন শতশত মানুষ ভিড় জমাচ্ছেন ঘটনাস্থলে। ফলে সৃষ্টি হয়েছে জনজট ও বিশৃঙ্খলা। স্থানীয় সচেতন মহল বলছে, কুসংস্কার ও গুজবের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে জানান, সাপ বন্যপ্রাণী—ভিড় ও অযাচিত খাবার দেওয়ায় সাপ যেমন বিপদে পড়ে, তেমনি মানুষের জীবনও ঝুঁকিতে পড়ে।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। দ্রুত প্রয়োজন জনসচেতনতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা—যাতে গুজব ছড়িয়ে না পড়ে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না।

পড়ুন: নির্বাচন কমিশনের ওপর কোন চাপ নেই: ইসি আনোয়ারুল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন