০১/০৩/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সিরাজদিখানে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন আমেনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মরিয়ম (১০)। সোমবার সকালে দক্ষিণ রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, প্রায় ৪–৫ মাস আগে আমেনা বেগম ও তাঁর পরিবার ওই এলাকায় ভাড়া বাসা নেন। বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত আমেনা বেগম দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি বরিশালের বাসিন্দা কাঠমিস্ত্রি মিজানের স্ত্রী।
খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কারণে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন- পিরোজপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ ১জন আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন