১০/০২/২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষিকা আটক

জামালপুরের ইসলামপুর উপজেলা একটি সরকারি প্রাথমি বিদ্যালয়ের বিনামূল্যের পাঠ্যবই বিক্রির সময় প্রধান শিক্ষিকাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে শশারিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে এলাবাসীর কাছে ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্যবই গোপনে বিক্রি করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার। বিষয়টি টের পেয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী তাকে সরকারি বইসহ আটক করে। যেখানে প্রায় দের শতাধিক বই পাওয়া যায়। এসময় স্থানীয়দের কাছে ক্ষমা চেয়ে বইগুলো স্কুলেই রাখা হয়।

সরকারি বই বিক্রির বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ। তদন্ত শেষে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

পড়ুন- কোথাও নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’এর অভাব নেই, অর্থ উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন