১০/০২/২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, দিনাজপুর জেলা শাখার বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম বাদশার সভাপতিত্বে বিশেষ জরুরী সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

১৩ উপজেলা হতে আগত সকল এআইটি সদস্যরা তাদের অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন। তারা হলেন-চিরিরবন্দর উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ মোজাহার আলী, দিনাজপুর সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান আলী, কাহারোল উপজেলা সহকারী সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র রায়, খানসামা উপজেলার সভাপতি আমিনুর রহমানসহ সকল উপজেলার নেতৃবৃন্দ।

সভায় এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ সেলিম বাদশা বলেন, বিগত আন্দোলনের ফসল হিসেবে আমরা পেতে যাচ্ছি। তারই প্রেক্ষিতে প্রতিটি উপজেলা হতে ১ জন করে আমাদের মধ্য থেকে আউটসোর্সিং এর মাধ্যমে এআই টেকনিশিয়ান নিয়োগ প্রক্রিয়া চলমানের পথে রয়েছে। আগামীতে পর্যায়ক্রমে সকল ইউনিয়ন হতে ১ জন এআই টেকনিশিয়ানকে আউটসোর্সিং এ নেওয়ার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এআই টেকনিশিয়ানদের বিভিন্ন সমস্যা সমাধানে এবং তাদের দাবী পরবর্তীকালে আদায়ের লক্ষে সংগঠনকে আরও গতিশীল ও বেগবান করতে সকল সদস্যদের সংগঠনের পতাকাতলে ঐক্যবদ্ধভাবে আসার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

পড়ুন- জামালপুরে সরকারি বই বিক্রি, প্রধান শিক্ষিকা আটক

দেখুন- একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে: ডা. তাহের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন