জামালপুরের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।
এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. আব্বাছ আলী (৪৭), মো. বিশু মিয়া (৪০) ও মো. নজরুল ইসলাম (৪০)-কে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার আলম জানান, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পড়ুন- দিনাজপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত


