বলিউডের গায়িকা নেহা কক্করের ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনার জন্ম দেয় তার একটি পোস্ট। দায়িত্ব, সম্পর্ক ও কাজ থেকে বিরতি নেয়ার ঘোষণার পরই স্বামী রোহনপ্রীত সিংয়ের সঙ্গে তার দাম্পত্যে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব জল্পনায় ইতি টানতে এবার স্পষ্ট ব্যাখ্যা দিলেন নেহা নিজেই।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (১৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে নেহা জানান, তিনি আপাতত কিছুটা বিরতি নিতে চান। একই সঙ্গে পাপারাজ্জিদের তাকে ছবি না তুলতে অনুরোধও করেন। যদিও কয়েক মিনিটের মধ্যেই সেই পোস্টগুলো মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় নানা আলোচনা অনেকে ধরে নেন, নেহা ও রোহনপ্রীতের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে।
এই জল্পনার প্রেক্ষিতে পরে আবার ইনস্টাগ্রাম স্টোরিতে বিস্তারিত বার্তা দেন নেহা। সেখানে তিনি লেখেন, দয়া করে আমার নির্দোষ স্বামী বা আমার পরিবারকে এই বিষয়ে জড়াবেন না। ওরাই আমার সবচেয়ে বড় শক্তি। আজ আমি যা কিছু, সবই তাদের সমর্থনের জন্য।
পড়ুন: চানখারপুল হত্যাকাণ্ডের রায় হচ্ছে না আজ
আর/


