সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রচারণায় নেমেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কার ও গণভোটে ‘হ্যা’ এর পক্ষে আছে, একটি দল বিপক্ষে প্রচার করে বিভ্রান্তি তৈরি করছে। এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কি উদার গণতান্ত্রিক হবে না উগ্রপন্থি রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে।
এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন হতে দেব না–এমন কথা যারা বলছে, তাদের কোনো ভোট নেই। ওই দলকে বড় বড় কথা বলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’ বিএনপি নিয়ে নানা অপপ্রচার হচ্ছে, এসব করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।


