০২/০৩/২০২৬, ১৫:২৪ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৫:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বোদায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ

পঞ্চগড়ে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি স্থাপনা দখলের অভিযোগ করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন


পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি মানিক পীর ইউনিয়নের মৌলভিপাড়ায় সড়কের পাশে সরকারি অর্থায়নে নির্মিত যাত্রী ছাউনি স্থাপনা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে, বেংহারি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আনিছুর রহমানের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, জেলা পরিষদের অর্থায়নে সরকারিভাবে প্রথমে যাত্রী ছাউনি হিসেবে ঘরটি নির্মাণ করা হয়েছিল।কয়েক বছর পরে এলজিএসপি প্রকল্পের আওতায় ৩ লাখ টাকা বরাদ্দ নিয়ে আবার ঘরটির সবদিকে দেওয়াল দিয়ে কাঁচারিঘর বানায় ইউপি সদস্য।এখন ঘরের পিছনে সংযোগ দিয়ে আরো ঘর নির্মাণ করছে।তারা বলেন,জামায়াত সমর্থিত মেম্বারের প্রভাবে সরকারি ঘর দখলে নিয়েছেন তিনি।ইউপি সদস্যের তৃতীয় স্ত্রীকে সেখানে বাড়ি করে দেওয়ার কথাও জানান তারা।

সরজমিনে দেখা গেছে, মৌলভিপাড়ায় সড়কের পাশে সরকারি স্থাপনাটি।ঘরটির পিছনে সংযোগ দিয়ে আলাদা রুম ও প্রাচীর নির্মাণের কাজ চলছে।
ঘরটিতে প্রকল্প নামের নেমপ্লেটটি সুকৌশলে তুলে পলেস্তার করে দেওয়া হয়েছে।

জানা যায়,বোদা উপজেলার বেংহারি ইউনিয়নের মৌলভিপাড়ায় জেলা পরিষদের বরাদ্দে প্রায় দশ বছর আগে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়।কয়েক বছর পরে ২০১৮-২০১৯ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের এলজিএসপি থেকে কাঁচারিঘর নির্মাণের নামে আরো তিন লাখ টাকা বরাদ্দ নেয় ইউপি সদস্য।ওই টাকায় যাত্রী ছাউনির একটি দরজা রেখে সবদিকে ইটের গাঁথুনি করে দেয় তিনি।

অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান বলেন,আমার জমিতে কাঁচারিঘরটি আছে এবং থাকবে।আমার নির্মাণাধীন ঘরের সাথে সেটার কোন সম্পর্ক নাই।
বেংহারি ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলী বলেন,আমি জানতে পেরে নির্মাণকাজে বাধা দিয়েছি কিন্তু তিনি কোন কর্নপাত করেননি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম।

পড়ুন- নকল করে পাশ করা ‘হাসান আলী’ ইবির ফার্মেসী বিভাগের শিক্ষক নি‌য়োগ প্রক্রিয়ায় এগি‌য়ে

দেখুন- ‘সড়ক নিরাপত্তা: প্রেক্ষিত ঢাকা শহর’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন