দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে এবং কর্মসংস্থান ব্যাংক-ঢাকা’র সৌজন্যে অসহায় শীতার্ত প্রবীন নর-নারীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন কর্মসংস্থান ব্যাংক এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক (এসপিও) মোঃ মিজানুর রহমান ও দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সাধারন সম্পাদক খন্দকার আরিফুজ্জামান নাঈম। কম্বল বিতরণ করতে গিয়ে বক্তারা বলেন, অন্যান্য জেলার তুলনায় দিনাজপুরে প্রতি বছর শীত বেশী থাকে। অসহায়- শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য কর্মসংস্থান ব্যাংক এগিয়ে এসেছে। আমরা মনে করি শীতার্ত দরিদ্র মানুষকে পিছনে ফেলে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে হলে তাদের পরিচর্যা করাই আমাদের নৈতিক ধর্ম।
পড়ুন- কুলাউড়ায় জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত


